রিপোর্টার্স বিডি ডট কম : সরকারের রাজস্ব আয়ের অন্যতম ভান্ডার সুনামগঞ্জের তিনটি শুল্কবন্দর (বড়ছড়া-চারাগাও-বাগলী) সংশ্লিষ্ট অর্ধলক্ষাধিক শ্রমিক পরিবারে এবারের ঈদ আনন্দ ফিঁকে হয়ে গেছে। ভারতীয় অভ্যন্তরীণ কারণে দফায় দফায় আমদানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বন্দর এলাকায় বর্তমানে সুনসান নিরবতা বিরাজ করছে। জানা গেছে, আমদানি কার্যক্রম বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়েছেন সংশ্লিষ্ট অর্ধলক্ষাধিক শ্রমিক। কেউ কেউ মানবেতর দিনযাপন করে অপেক্ষার প্রহর গুনে অবশেষে জীবিকার তাগিদে, কাজের সন্ধানে শহরপানে ছুটে যাচ্ছেন। আবার পরিবার-পরিজন নিয়ে কেউ কেউ রয়েছেন অর্ধাহারে-অনাহারে। তাই এবারের ঈদ আনন্দ ফিঁকে হয়ে গেছে এসব পরিবারে। বড়ছড়া শুল্কবন্দর কাষ্টমস সুপারিয়েনটেন্ড মাহিদুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় শীর্ষ নিউজকে আশার বাণী শুনালেও কবে নাগাদ আমদানি কার্যক্রম চালু হবে সুনির্দিষ্ট করে বলতে পারছেন না তিনি। আমদানিকারক হাজী আব্দুল কুদ্দুছ, মোরশেদ আলম সাদ্দাম, জুয়েল হাসানসহ সংশ্লিষ্ট শ্রমিকরা এর আশু সমাধানে সরকারকে দ্রুত এগিয়ে আসার আহবান জানিয়েছেন। উল্লেখ্য, ন্যাশনাল গ্রীণ ট্রাইব্যুনাল (এনজিটি) নামক ভারতীয় একটি পরিবেশবাদী সংগঠন পরিবেশ বিপর্যয়জনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সে দেশের আদালতে একটি মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে গত বছরের ১৬ মে থেকে আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে পড়ে– তিনটি বন্দরসহ দেশের বিভিন্ন কয়লা বন্দর। প্রায় ১১ মাস বন্ধ থাকার পর চলতি বছরের ১০ ও ১১ জানুয়ারি দুই দিন কয়লা রপ্তানি করে ভারতীয় ব্যবসায়ীরা। আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে পড়ে। ১৫ এপ্রিল চালুর পর সর্বশেষ গত ১লা জুলাই থেকে ৩য় বারের মতো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় বন্দর তিনটির কার্যক্রম।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook