শোনা যাচ্ছে, নিজেদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে চান সুইফট এবং হ্যারিস। ইতোমধ্যে বিয়ের ব্যাপারে কথাও হয়েছে দুজনের। স্কটিশ ডিজে হ্যারিসের সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে প্রেম করছেন ২৫ বছর বয়সী সুইফট। তবে জনসমক্ষে নিজেদের প্রেমের কথা তারা স্বীকার করেন এপ্রিলে। সূত্র জানায়, বিয়ের সময় বাড়িতেই বড় ধরনের অনুষ্ঠান করতে চান সুইফট। আবার প্রেমিকের মাতৃভূমি স্কটল্যান্ডও পছন্দ তার। শেষমেশ হয়ত স্কটল্যান্ডেই হবে সুইফটের বিয়ের অনুষ্ঠান। কারণ সুইফটের চাইতে হ্যারিসের পরিবারের সদস্য অনেক বেশি। সূত্র আরও বলছে, হানিমুনের ব্যাপারেও আলোচনা করেছেন এই জুটি। একটি ক্যাম্পার ভ্যানে চড়ে ইউরোপ অথবা যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াতে চান তারা। ২০০৮ থেকে এখন পর্যন্ত সুইফটের নাম জুড়েছে বেশ কয়েক জন তারকার সঙ্গে। জোনাস ব্রাদার্সের জো জোনাস থেকে শুরু করে গায়ক জন মেয়ারের সঙ্গেও প্রেম করেছেন সুইফট।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook