0

photo-143671676020150714020252রিপোর্টার্স বিডি ডট কম :  বার বার আন্দোলনে ব্যর্থতার জন্য সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি মনে করেন, শীর্ষ নেতাদের সম্মিলিতভাবে কাজ করার অনীহাও ব্যর্থতার অন্যতম কারণ।  সোমবার ইনিস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এ আয়োজিত শ্রমিক দলের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।  নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, জেল-জুলুম থাকবেই, এতে ভয় করলে হবে না। কারণ, আইয়ুব-ইয়াহিয়া খান ও এরশাদের সময়েও এগুলো ছিল। কিন্তু তারা জনগণের আন্দোলনকে দমাতে পারেনি।’  নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া নোমানের বক্তব্যেরে সঙ্গে একমত পোষণ করে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘দায়িত্ব পালন না করতে পারলে, পদ ছেড়ে দেওয়া উচিৎ। কারণ এখন ইয়ার্কি করার সময় নেই’।   তিনি অভিযোগ করে বলেন, ‘আমাদের অনেক সংগঠন সরকার দখল করেছে। অনেককেই চাকরিচ্যুত করা হয়েছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’  আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, সংগঠনের সাধারণ সম্পাদক নরুল ইসলাম খান নাসিম।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top