0

bari00000_88927রিপোর্টার্স বিডি ডট কম : স্থল সীমান্ত চুক্তি অনুমোদনের পর বাংলাদেশের ভেতর একটি ছিটমহলে মানুষের আনন্দোল্লাস  বাংলাদেশের ভিতরে ১১১টি ভারতীয় ছিটমহলে যৌথ জরিপ আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে।  সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই ছিটমহলগুলোতে ৩৭ হাজারের বেশি বসবাসকারিদের মধ্যে প্রাথমিক হিসাব অনুযায়ী নয়শ জনের মতো ভারতে চলে যাওয়ার সুযোগ চেয়েছেন।  শেষমুহুর্তে অনেকে তাদের আবেদন পরিবর্তন করেছেন বলেও কর্মকর্তারা উল্লেখ করেছেন।  বাংলাদেশের ভিতরে থাকা ভারতীয় ছিটমহলগুলো বাংলাদেশ পাবে।  চার দশকেরও বেশি সময় পর ভারত স্থল সীমান্ত চুক্তি অনুমোদন করায় এখন ছিটমহল বিনিময়ের অংশ হিসেবে এই জরিপ করা হয়।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top