0

daily-sylhe-news2রিপোর্টার্স বিডি ডট কম : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ষ্ট্যান্ড রিলিজ হওয়া ওসি আব্দুল জলিল অবশেষে সুনামগঞ্জ জেলায় বদলী হয়েছেন। শত তদবির করেও বদলী ঠেকাতে পারেনি। তার কর্মস্থলে গত ২৭ জুলাই সোমবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান অফিসার ইনর্চাজ (ওসি) হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেন। তিনি এর আগে জেলার জুড়ী থানায় অত্যন্ত সফল ভাবে চুরি-ডাকাতি দমন করে জুড়ী থানার সর্বমহলে সুনাম অর্জন করেন। নতুন ওসি এই যোগদানে শ্রীমঙ্গলে সর্বমহলে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে চোর-ডাকাতে উপদ্রবে নিমজ্জিত শ্রীমঙ্গল থানায় এখন স্বস্তি ফিরবে বলে সচেতন মহল আশা করছেন। কারণ নবাগত ওসি মাহবুবুর রহমান এর আগে শ্রীমঙ্গল থানায় সহকারী পুলিশ পরিদর্শক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে সুনাম অর্জন করে ছিলেন। উল্লেখ্য যে, বদলীকৃত শ্রীমঙ্গল থানার ওসি এর আগে আব্দুল জলিল জেলার রাজনগর থানার পরিদর্শক (তদন্ত) থেকে ২০১৪ সালের ৪ এপ্রিল শ্রীমঙ্গল থানায় ওসি হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে শ্রীমঙ্গলে ঘটেছে স্মরণকালের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি। প্রতি রাতেই ঘটছে চুরি, ডাকাতি, খুন ও খুনসহ ডাকাতি। আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে একাধিক খবরও বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হওয়ায় ক্ষুদ্ধ হয়ে সাংবাদিক সাইফুল ইসলামকে গ্রেফতার করে নানা নির্যাতন চালায়।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top