0

 150714034040_bd_bandarban_640x360_bbc_nocredit_88610বাংলাদেশের সবচেয়ে উঁচু একটি সড়কের উদ্বোধন হবে আজ মঙ্গলবার।  বান্দরবানের থানচি থেকে আলিকদম হয়ে কক্সবাজার পর্যন্ত এই সড়কটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার ফুট উঁচুতে।  দুর্গম এলাকা হওয়ায় আগে নৌপথে কক্সবাজার যেতে সময় লাগতো ১১ থেকে ১২ ঘণ্টা।  ৩৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দক্ষিণ এশিয়ার উঁচু সড়ক গুলের মধ্যে অন্যতম।  সড়কটিতে সব ধরণের যান চলাচল করতে পারবে। পার্বত্য এলাকা ও কক্সবাজারের পর্যটনে শিল্পে মাইলফলক হবে এই সড়ক এমনটা বলা হচ্ছে।  স্থানীয় সাংবাদিক মনিরুল ইসলাম মনু জানাচ্ছিলেন আগে পার্বত্য জেলাগুলোতে যাওয়ার জন্য মানুষ নৌপথ ব্যবহার করতেন কিংবা পায়ে হেটে যেত। এখন অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সড়ক।  কৃষিপণ্য বাজারজাত করা ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন নিঃসন্দেহে বড় ভূমিকা পালন করবে।  চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান হয়ে কোন পর্যটক যদি কক্সবাজার যেতে চান তাহলে তিনি এই রাস্তা ব্যবহার করতে পারবেন।  উপভোগ করতে পারবেন পার্বত্য এলাকার প্রাকৃতিক সৌন্দর্য।  থানচি এবং আলিকদম উপজেলার প্রায় ৯০ হাজার মানুষের আভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে ১৯০ কি.মি. পথ পাড়ি দিতে হত, এখন মাত্র ৩৩ কি মি. পথ এ দুইটি উপজেলাকে সংযুক্ত করেছে।  সূত্র: বিবিসি



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top