‘সরকারের জুলুম থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরাও রেহাই পাচ্ছেন না’ নড়াইল সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ কায়সার এবং খুলনা জেলার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা আফসার উদ্দিন ফিরোজীকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান। তিনি আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ প্রতিবাদ ও নিন্দা জানান। বিবৃতিতে তিনি বলেন, “নড়াইল সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ কায়সারকে ২১ জুলাই রাতে এবং খুলনা জেলার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা আফসার উদ্দিন ফিরোজীকে ২০ জুলাই রাতে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করেছে। রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই তাদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, বর্তমান সরকারের জুলুম-নির্যাতন থেকে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যানগণও রেহাই পাচ্ছেন না। নির্বাচিত এসব প্রতিনিধিদের অন্যায়ভাবে গ্রেফতার করে জনগণকে সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। সরকারের এ ধরনের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। নড়াইল সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানসহ সারাদেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতাÑকর্মীকে অবিলম্বে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook