0

small girl salman khan20150723223545বিনোদন ডেস্ক :    তেমন সিনেমা হলে, দেখতে গিয়ে দর্শক ভুলে যান এর সবই রুপালি পর্দার মায়া। আবেগে ভাসেন, হাসেন, কাঁদেন তারা।   হিন্দি ছবির বক্স অফিস ইতিহাস নতুন করে লেখা সালমান খানের বাজরাঙ্গি ভাইজান দর্শকদের তেমনই আবেগে ভাসিয়েছে।। সর্বস্তরের দর্শকই এই সিনেমা সম্পর্কে উচ্ছ্বসিত। সম্প্রতি তারই প্রমাণ মিলল একটি ভিডিওতে।   সিনেমার ক্লাইম্যাক্স-এ নিজেকে ধরে রাখত পারল না এক ক্ষুদেও। মায়ের কোলে মুখ ডুবিয়ে কেঁদে ভাসাল এক ছোট্ট মেয়ে। মা যখন তাকে ভোলানোর চেষ্টা করছেন তখন কান্না ভেজা গলায় সে জানিয়েছে, বাজরাঙ্গি ভাইজানকে তার খুব ভালো লেগেছে। তাকে সে খুব ভালোবাসে।  সিনেমাটির পরিচালক কবির খান ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন। ছোট্ট মেয়েটির আবেগাপ্লুত ভিডিওটি ছুঁয়ে গেছে অনেককে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top