বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত হলিউড অভিনেতা ওমর শরিফ মারা গেছেন। লরেন্স অব অ্যারাবিয়া ও ডক্টর জিভাগোর মতো ক্লাসিক ছবিতে অভিনয় করা এই অভিনেতা আজ শুক্রবার কায়রোর একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। খবর বিবিসির। ‘লরেন্স অব অ্যারাবিয়া’ ছবিতে অভিনয়ের জন্য ১৯৬২ সালে ওমর শরিফ অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। এছাড়াও তিনি দুবার গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছেন। এ বছরের শুরুর দিকে ওমর শরিফের ব্যক্তিগত এজেন্ট জানিয়েছিলেন যে ওমর শরিফ আলঝেইমার্স রোগে ভুগছিলেন। শুক্রবার বিকেলে কায়রোর একটি হাসপাতালে তার হার্ট অ্যাটাক হয়। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook