0

bardem20150728192753রিপোর্টার্স বিডি ডট কম :  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছোট চাচা আহমেদ কামাল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ইব্রাহীম কার্ডিওলজি ডা. লিয়াকত আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।   বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, আহমেদ কামাল গত ২৫ জুলাই অসুস্থ হলে তাকে ইব্রাহীম কার্ডিওলজি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউ-তে চিকিৎসাধীন আছেন।   মঙ্গলবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে দেখতে গিয়েছেন বলেও জানান শায়রুল।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top