0

bish-for-Kubraরিপোর্টার্স বিডি ডট কম : সিলেটের কানাইঘাট উপজেলা থেকে কোবরা সাপের ১২ পাউন্ড বিষ উদ্ধার করেছে র‌্যাব। যার আনুমানিক মূল্য ৪৬ কোটি টাকা। র‌্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাটের বাউগ্রামে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। সাপের বিষ ছাড়াও এসময় একটি রিভলবারও উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়। শুক্রবার রাতে সংবাদ সম্মেলন করে এ ব্যপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া শাখার কর্মকর্তা রাজু।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top