0

4.-build রিপোর্টার্স বিডি ডট কম : মোট ২৭২ কোটি ৬৭ লাখ টাকায় ঢাকার মিরপুরের ৯ নং সেকশনে স্বল্প ও মধ্যমআয়ের মানুষের জন্য ১৪ তলা বিশিষ্ট ৫টি বহুতল ভবন নির্মাণের দর প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ প্রকল্পের আওতায় ১০টি ভবনের মধ্যে প্রথম পাঁচটি ভবন এবার নির্মাণ করা হবে। ১ হাজার ৫০০ বর্গফুট বিশিষ্ট একটি বেজমেন্টসহ এ ৫টি ভবনে মোট ফ্ল্যাট সংখ্যা হচ্ছে ৫২০টি। প্রতিটি ভবনে ফ্ল্যাট সংখ্যা ১০৪টি। রবিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বৈঠকে মোট ৭টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অন্যান্য প্রস্তাবের মধ্যে পল্লী বিদ্যুতায়নের আওতায় ৪ হাজার ১৯০টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ও ৭ হাজার ৩৭৫ কিলোমিটার কন্ডাক্টর এসিএসআর বেয়ার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব জানান, ৫টি ভবন নির্মাণে সর্বনিম্ন দরদাতা ৫টি ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে মো. নুর হোসেন (জেভি), ‘টিইএএল-টিবিএল কনসোর্টিয়াম’, দেশ উন্নয়ন লি., দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স (জেভি) একটি করে ভবন এবং পিবিএল-পিএইএল (জেভি) ২ টি ভবন নির্মাণ করবে। বৈঠকে ৩৮৮ কোটি টাকা ব্যয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চারটি ক্রয় প্রস্তাবের বিপরীতে পৌনে ২ লাখেরও বেশি বৈদ্যুতিক খুঁটি (এসপিসি পোল) ক্রয় প্রস্তাবও অনুমোদন করেছে সরকারি ক্রয় কমিটি। ক্রয় প্রস্তাব অনুযায়ী, বৈদ্যুতিক খুঁটি ক্রয়ের চারটি প্রস্তাবে মোট খুঁটির সংখ্যার হচ্ছে এক লাখ ৮৫ হাজার ৪২৩টি। অতিরিক্ত সচিব জানান, এছাড়া পল্লী বিদ্যুতায়নের আওতায় আরও দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এর মধ্যে চট্টগ্রাম-সিলেট বিভাগের সিএসডিপি-২-জি-১২ প্যাকেজের জন্য ৪ হাজার ১৯০টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ক্রয় করা হবে। এ জন্য ব্যয় হবে ৩৪ কোটি ৫৯ লাখ ৩১ হাজার টাকা। অন্য প্রস্তাবটি হচ্ছে, পল্লী বিদ্যুৎ সম্প্রসারণ চট্রগ্রাম-সিলেট বিভাগের কার্যক্রম-২’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ নম্বর সিএসডিপি-২-জি-৯-এর বিপরীতে ৭ হাজার ৩৭৫ কিলোমিটার কন্ডাক্টর, এসিএসআর, বেয়ার ক্রয়। এ জন্য ব্যয় হবে ৫১ কোটি ৪২ লাখ ১৮ হাজার টাকা।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top