0

cp-dc-e_89730 রিপোর্টার্স বিডি ডট কম :  মানুষের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার।  শুক্রবার ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে আয়োজিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।    শিবির সভাপতি বলেন, দেশের মানুষের অধিকার হরণের পাশাপাশি দেশের স্বার্থও বিলিয়ে দেয়ার প্রতিযোগিতা চলছে। সম্প্রতি আমাদের পার্শবর্তী দেশ আন্ত:নদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এর আগে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর কথা বলা হলেও তারা তা স্থায়ী করে নিয়েছে। ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৬ কোটি মানুষকে এর খেসারত দিতে হচ্ছে।  তিনি বলেন, এখন আন্ত:নদী সংযোগ প্রকল্প চালু হলে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে। এটি জনগণের বাঁচা-মরার সঙ্গে জড়িত হলেও নতজানু এ সরকারের কোন উদ্যোগ নেই। এই নিরবতা দেশের ধ্বংসের সম্মতি ছাড়া কিছুই নয়। সরকারের এই আত্মঘাতি নিরবতা কোন গোপন চুক্তির অংশ কি না দেশের মানুষ তা জানতে চায়।      তিনি আরো বলেন, এই জনসমর্থনহীন রাষ্ট্রীয় শক্তি দিয়ে দেশ ও জাতির স্বার্থ জলাঞ্জলি দেয়া ছাড়া রক্ষা হবে না তা বার বার প্রমাণ হয়েছে। কিন্তু ছাত্রশিবির দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। তাই কারো দিকে তাকানোর সময় নেই। যার যার অবস্থানে থেকে দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করতে হবে। জনগণের সামনে দেশ ও ইসলামের শত্রুদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। প্রয়োজনে ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে স্বার্থ ও অধিকার রক্ষায় যে কোন ত্যাগের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।    শাখা সভাপতি এম শামিমের সভাপতিত্বে ও সেক্রেটারি শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোবারক হোসেন।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top