ঈদুল ফিতরে শুভেচ্ছা বিনিময়ে বাংলাদেশে শান্তি প্রত্যাশা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
রিপোর্টার্স বিডি ডট কম : ঈদের দিন শনিবার রাজধানীর বনানীতে নিজের কার্যালয়ে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরশাদ বলেন, “দেশের মানুষ সংঘাত নয়, শান্তি চায়। আমরা জ্বালাও-পোড়াও রাজনীতি চাই না। একটি শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই।” জাতীয় পার্টি ‘সন্ত্রাসের রাজনীতি’ করে না বলেও মন্তব্য করেন তিনি। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে জাতীয় পার্টিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। গুলশান আজাদ মসজিদে ঈদের নামাজ পড়ার পর সকাল ১১টার দিকে বনানী কার্যালয়ে যান এরশাদ। এর কিছু সময় পরই আসেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ। এ সময় জাতীয় পার্টির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের, সৈয়দ আবু হোসেন বাবলাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook