0

150708005635_bill_cosby_640x360_afp_nocredit_89567বিনোদন ডেস্ক : জনপ্রিয় মার্কিন কমেডি অভিনেতা বিল কসবির বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করা যাবে বলে রায় দিয়েছে ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্ট।  দ্যা কসবি শো খ্যাত মি কসবির বিরুদ্ধে সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ তুলেছেন এক নারী।  তার ভাষ্যমতে ৭০ এর দশকে তার বয়স যখন ১৫ তখন মি কসবি তাকে যৌন হয়রানি করেছেন।  ঐ নারী সিভিল কোর্টে একটি মামলার উদ্যোগ নিলে বিল কসবি তা রুখতে সুপ্রিম কোর্টে যান।  আদালত আবেদন খারিজ করায় এখন বিল কসবির বিরুদ্ধে মামলার পথ উন্মুক্ত করে হলো।  অভিযোগকারীর আইনজীবী বিষয়টিকে একটি বড় জয় বলে উল্লেখ করেছেন।  আগামী ৩০ দিনের মধ্যে বিল কসবিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।  ৭৮ বছর বয়সী বিল কসবির বিরুদ্ধে আরো ২৫ জনের মতো নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন।  বিল কসবি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

শীর্ষ নিউজ


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top