0

bcl-con25-07-2015রিপোর্টার্স বিডি ডট কম : পড়াশোনায় মনোযোগী ও নিয়মিত ছাত্রদের মধ্যে থেকে ভোটের মাধ্যমে ছাত্রলীগের নেতা নির্বাচনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ভোটের মাধ্যমে ছাত্রলীগের নেতা নির্বাচন করতে হবে। কেউ বাধা দিবে না। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের মনে রাখতে হবে যারা মেধাবী, পড়াশোনায় মনোযোগী এবং নিয়মিত ছাত্র তাদের নির্বাচিত করতে হবে।’   শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে তিনি এ আহ্বান জানান।  শেখ হাসিনা বলেন, ‘আমি ছাত্রলীগ কর্মীদের হাতে বই ও কলম তুলে দিয়েছিলাম লেখাপড়া করার জন্য। তাই যারা মেধাবী, নিয়মিত ছাত্র ও লেখাপড়ায় মনোযোগী এমন ছাত্রদের ছাত্রলীগের নেতৃত্বে আনতে হবে। কারণ এখন যারা ছাত্রলীগ করবে তারাই তো একদিন মূলদল আওয়ামী লীগের নেতৃত্ব দিবে। অর্থাৎ দেশ পরিচালনা করবে। এজন্য শিক্ষিত হতে হবে। কারণ অশিক্ষিত নেতৃত্বের কারণে কি অবস্থা হয়েছে তা ২১ বছরে দেখেছি।”  প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এই গতি কেউ রুখতে পারবে না ইনশাল্লাহ। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। কিন্তু আমরা আর নিম্ন শব্দে থাকতে চাই না, উচ্চ শব্দে থাকতে চাই ।”  আওয়ামী লীগ ছাড়া অন্য সরকারগুলো কোনো ভিশন না থাকায় দেশকে এগিয়ে নিতে পারেনা বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।  ছাত্রলীগকে উপমহাদেশের প্রাচীন সংগঠন দাবি করে সংগঠনটির প্রত্যেক নেতাকর্মীকে সংগঠনের আদর্শ ধারণ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমি আশা করি প্রত্যেকটি নেতাকর্মী ছাত্রলীগের আদর্শ নিয়ে চলবে। ভোগ নয়, ত্যাগের চিন্তা নিয়ে কাজ করতে হবে। শিক্ষা, শান্তি, প্রগতি এই আদর্শকে নিয়ে সবাইকে গড়ে উঠতে হবে।”  সারাদেশ থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহযোগী এ সংগঠনের নেতাকর্মীরা উৎসব মুখর পরিবেশে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থলে উপস্থিত হয়েছে।   সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দু’বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার সম্মেলন হচ্ছে চার বছর পর। নির্ধারিত সময়ে সম্মেলন না হওয়ায় ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটিতে থাকা যোগ্য ও অভিজ্ঞ নেতাদের অনেকেই বয়সের কারণে নতুন কমিটিতে আসতে পারবেন না



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top