রিপোর্টার্স বিডি ডট কম : এর আগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন।হবিগঞ্জ কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন শনিবার সকালে জেলা কারাগারে আটক মেয়র জি কে গউছের উপর হামলা চালিয়েছে আরেক বন্দি।গুরুতর অবস্থায় তাকে ঢাকা পাঠানো হয়েছে বলে জানান হবিগঞ্জ কারাগারের জেলার শামীম ইকবাল।হামলার খবর পেয়ে কারাগারে ছুটে যান গউছের স্বজন ও দলীয় নেতাকর্মীরা।কারাগারে গউছের সঙ্গে সাক্ষাতের পর জেলা বিএনপির কোষাধ্যক্ষ এনামূল হক জানান, হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের সুজন হত্যা মামলার আসামি ইলিয়াছ মিয়া সকালে গউছকে একটি লোহার রড দিয়ে আঘাত করে।“এতে তিনি গুরুতর আহত হন। তার শরীর থেকে রক্ত ঝড়ছে।”হবিগঞ্জ কারাগারের জেলার শামীম ইকবাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকাল ৯টার দিকে কারাগারের ভিতর ঈদের জামাত শেষে বের হওয়ার পরপরই এক আসামি তাকে আঘাত করে।এতে তার শরীর থেকে রক্ত বের হতে থাকলে চিকিৎসার জন্য ডাক্তার আনা হয়। তার প্রয়োজনীয় সব চিকৎসা দেওয়া হবে।এদিকে গউছের মালিকানাধীন স্থানীয় দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর জানান, হামলায় মেয়র জি কে গউছ আহত হলেও তার চিকিৎসায় কারা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।তাকে দুই ঘণ্টা বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।এ ঘটনার প্রতিবাদে সকাল ১০টা থেকে কারাগারের সামনের সড়কে অবরোধ সৃষ্টি করেন দলের নেতাকর্মীরা। ফলে হবিগঞ্জ শহর থেকে ঢাকা ও সিলেটে যান চলাচলে বিঘ্ন ঘটে।অবরোধ থেকে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার পর হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি হবিগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook