বিনোদন ডেস্ক : বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মারুফ হোসেন মিলন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। শনিবার সকালে খুলনায় নিজ বাসভবনে তার শয়ন কক্ষে ঘুমের মধ্যে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। শনিবার বাদ আছর মিয়াপাড়া জামে মসজিদে জানাযা শেষে নগরীর টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি মা, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ চলচিত্রের মাধ্যমে তিনি পুর্ণাঙ্গ চিত্রপরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। গুণি এই চিত্র পরিচালক “মৃত্যুর সাথে পাঞ্জা, মানুষ মানুষের জন্য” সহ অসংখ্য চলচিত্রে নির্মানকাজে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। উপমহাদেশের কালজয়ী গায়ক ভূপেন হাজারিকার ‘মানুষ মানুষের জন্য’ গান নিয়ে বাংলাদেশে টাইটেল গানের চিত্রপটে প্রথম চলচিত্র ‘মানুষ মানুষের জন্য’ নির্মাণ করেন। বাংলাদেশ সহকারী পরিচালক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। ১৯৫৮ সালে পহেলা ফেব্রুয়ারী খুলনায় জন্ম নেওয়া এই গুণি পরিচালক আমৃত্যু সুস্থ চলচিত্র নির্মাণে বলিষ্ট ভূমিকা রেখেছেন। দেশের প্রখ্যাত চলচিত্র পরিচালক মাসুদ পারভেজ (সোহেল রানা)’র হাত ধরে বাংলাদেশ চলচিত্রে প্রবেশ করেন চিত্র পরিচালক মারুফ হোসেন মিলন। তার মৃত্যুতে বাংলাদেশ চলচিত্র শিল্প গুণি এক নির্মাতাকে হারালো।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook