রিপোর্টার্স বিডি ডট কম : সিলেটের আলোচিত সামিউল আলম রাজন হত্যা মামলায় রুহুল আমিন নামে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের টুকের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিন রাজন হত্যা মামলার এজাহারভূক্ত আসামী আলী হায়দারের শ্যালক। রুহুলের বিরুদ্ধে রাজনের মরদেহ গুম করতে সহযোগিতা ও রাজনের বাবাকে মামলা না করতে ভয়-ভীতি দেখানোর অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ। জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার একই মামলায় সৌদি আরব গ্রেফতার হওয়া আসামি কামরুলের বড় ভাই আলী হায়দারকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে রাজনকে নির্যাতন ও হত্যায় জড়িত তাদের চার ভাইয়ের মধ্যে তিনজনকেই গ্রেফতার করা হয়। তাদের আরেক ভাই শামীম এখনও পলাতক রয়েছে।
এ মামলায় দুই প্রত্যক্ষদর্শীসহ এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হলো।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook