সিলেটের কুমারগাঁও এলাকায় কিশোর রাজন হত্যার অভিনব এক প্রতিবাদ করেছেন আবু মুসা মো. তারেক নামের এক যুবক। সোমবার সকাল ১১টা থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয় এর মূল গেইটের সামনে নিজের গলায় একটা পোষ্টার ঝুলিয়ে এই প্রতিবাদ জানান। পোষ্টারে লেখা ছিলো `আমারে কেউ বাচাঁও রেবা, আমার নাম রাজন, আমি চোর নায়!’
দুপুর ২টার দিকে জালালাবাদ থানা এক এসআই এসে তাকে সেখান থেকে সরে যেতে বলেন। প্রথমে সরে যেতে না চাইলে পুলিশের অনুরোধে শেষ অবধি শাবি গেইট থেকে হেঁটে হেটেঁ শিবগঞ্জে আসেন। এ সময় উৎসুক জনতাও তার সাথে যোগ দেন। এই প্রতিবেদকের সাথে নগরীর পাঠানটুলা এলাকায় কথা হয় । তিনি একজন সরকারি কর্মকতা বলে জানান। শাবি থেকেই পড়ালেখা শেষ করে চাকুরীতে প্রবেশ করেছেন। তার বাসা নগরীর শিবগঞ্জে। এর বেশি নিজের পরিচয় দিতে রাজি হননি।
তিনি জানান, রাজন হত্যার ভিডিওটি অনলাইনে দেখার পর গত রোববার রাতে ঠিক মত ঘুমাতে পারেননি। ঘুমের মধ্যে দেখেছেন , রাজন ডেকে ডেকে বলছে, আমারে কেউ বাচাঁও রেবা, আমি রাজন , আমি চোর নায়।
এই স্বপ্ন দেখার পর থেকে বিবেকের তাড়নায় তিনি সোমবার সারাদিন পায়ে হেঁটে নগরীর শিবগঞ্জ থেকে শাবি ক্যাম্পাসে এসে এই প্রতিবাদ জানান। পুলিশ তাকে অনেকটা জোর করে শাবির সামন থেকে বিদায় করে দেয় বলে তিনি জানান।
তিনি বিবেকবান সকল সচেতন মহলকে নিজ নিজ অবস্থান থেকে এ রকম পৈশাচিক, বরর্বর ঘটনার প্রতিবাদ জানানোর আহবান জানান।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook