0

03-300x160রিপোর্টার্স বিডি ডট কম :  শহরতলীর কুমারগাঁওয়ে শিশু  সামিউল আলম রাজনের নির্মম হত্যাকান্ডের অন্যতম আসামী চৌকিদার ময়না মিয়াকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার দুপুরে তাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ সাহেদুল করিমের আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আদালত রাজন হত্যা মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (এসএমপি) কামরুল আহসান মামলাটি ডিবি পুলিশে স্থানান্তরের নির্দেশ দেন। এসএমপি’র এডিসি (মিডিয়া) রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকল প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি শিগগিরই ডিবিতে স্থানান্তর করা হবে। উল্লেখ্য- ময়না তার গ্রামের বাড়ি কুমারগাঁও সংলগ্ন পীরপুরে একটি  বাড়িতে আতœগোপনে ছিল। মঙ্গলবার তারাবীহ’র নামাজের পর গ্রামের লোকজন তাকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেন। এ সময় উত্তেজিত জনতা ময়নার ওপর আক্রমণের চেষ্টা চালায়। জনতার রুদ্ররোষ থেকে পুলিশ অতি সুকৌশলে ময়নাকে জালালাবাদ থানায় নিয়ে যায়। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিপুল সংখ্যক লোক ময়নাকে দেখতে থানায় ছুটে আসেন।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top