ভারতীয় বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের উপর ক্ষুব্ধ হয়ে সম্প্রতি তাকে ‘তৃতীয় শ্রেণীর অভিনেতা’ বলে অভিহিত করেছেন মুম্বাইয়ের নাগরিক। এবার অমিতাভ দিলেন তার জবাব।
আইবিটাইমস ইন্ডিয়া বলছে, প্রতি রবিবার বিকেলে নিজের বাড়ির সামনে ভক্তদের দেখা দেন অমিতাভ। এই নিয়ম চলে আসছে অনেক বছর ধরেই। কিন্তু সম্প্রতি এর সমালোচনা করেছেন এক নাগরিক। তার মতে, এর ফলে মুম্বাইয়ের রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
ক্ষুব্ধ সেই গাড়িচালক অমিতাভকে ‘তৃতীয় শ্রেণীর অভিনেতা’ বলার পাশাপাশি ভক্তদের সঙ্গে দেখা করার জন্য নিজের বাড়ির উঠান নয় বরং সমুদ্র সৈকত বেছে নেয়ার পরামর্শ দেন।
ফেইসবুকে করা এই মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। অবশেষে অমিতাভ নিজে এর জবাব দেন, তবে তার স্বভাবজাত ভদ্রতা বজায় রেখে।
নিজের ব্লগে তিনি লেখেন, “প্রিয় ভুক্তভোগী গাড়িচালক, আপনি আমাকে পরামর্শ দিয়েছেন কোনো মাঠ ‘ভাড়া করে’ নিতে অথবা জুহু সৈকতে গিয়ে ভক্তদের সঙ্গে সাক্ষাত করতে, কারণ ওখানে অনেকটা খালি জায়গা পাওয়া যাবে। কিন্তু আপনাকে জানিয়ে রাখছি, আমি কোনোভাবেই আমার নিজের বাড়ি ছেড়ে ভক্তদের সঙ্গে দেখা করার জন্য সৈকতে যাবো না। কারণ ভক্তরা আমার পরিবারের মতো, আর নিজের পরিবারের সদস্যদের সঙ্গে কেউ সৈকতে দেখা করে না।”১৯ জুলাই নিজের ফেইসবুক পেইজে ছয়টি ছবি পোস্ট করেন বিগ বি, সেখানে দেখা যায় তার বাড়ি জলসার সামনে ভক্তদের ঢল। পোস্টে তিনি জানান, ৩৩ বছর ধরে এভাবেই চলছে ভক্তদের সঙ্গে তার সাক্ষাত পর্ব।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook