0

রিপোর্টার্স বিডি ডট কম :  বুধবার চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে কর অঞ্চল-সিলেট এর কর কমিশনার মোঃ মাহমুদুর রহমান এর সাথে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের আয়কর সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ। unnamed-344স্বাগত বক্তব্যে চেম্বার সভাপতি বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সঠিকভাবে আয়কর প্রদান করা সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জিত না হলে দেশের সামগ্রিক উন্নয়ন বাঁধাগ্রস্থ হয় এবং বৈদেশিক ঋণের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পায়, যা কখনও মঙ্গলজনক নয়। তিনি বলেন, ব্যবসায়ীদেরকে আয়কর প্রদানে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে কর প্রদান প্রক্রিয়া সহজতর করা একান্ত জরুরী। কারণ করদাতাদের প্রায়শই বিভিন্ন কর সংক্রান্ত জটিলতার জন্য কর আইনজীবিদের শরণাপন্ন হতে হয়। এতে করদাতাদের খরচ এবং ভোগান্তি বৃদ্ধি পায়। সভায় বক্তারা নিয়মিত করদাতাদের জন্য নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা, প্রত্যেক সেক্টর থেকে সর্বোচ্চ করদাতাদের পুর®কৃত করা, ঈদ বাজারের নামে বিভিন্ন মেলা বন্ধ করা, অডিটের নামে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করা, ট্যাক্স প্রদানের পনের দিনের মধ্যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা সহ বিভিন্ন দাবী তুলে ধরেন। সভায় আয়কর প্রদান প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন সহকারী কর কমিশনার অমিত কুমার দাস। প্রধান অতিথির বক্তব্যে কর কমিশনার মোঃ মাহমুদুর রহমান বলেন, কর রাষ্ট্রের অধিকার। সঠিকভাবে আয়কর প্রদান করা সকল ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।তিনি বলেন, আগামী অর্থবছরে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬২ হাজার কোটি টাকা নির্ধারণ করে দিয়েছেন। এ লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে একযোগে কাজ করে যেতে হবে। তিনি কর সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং কর আদায়ের ক্ষেত্রে কোন ব্যবসায়ীকে অহেতুক হয়রানী করা হবে না বলে আশ্বস্থ করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ মামুন কিবরিয়া সুমন, সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক এবং ভ্যাট, বাজেট, শুল্ক, কর ও ট্যারিফ সাব কমিটির আহবায়ক খন্দকার সিপার আহমদ, পরিচালক মোঃ হিজকিল গুলজার, জিয়াউল হক, মোঃ লায়েছ উদ্দিন, আবু তাহের মোঃ শোয়েব, এনামুলক কুদ্দুছ চৌধুরী, মোঃ এমদাদ হোসেন, চন্দন সাহা, বিশিষ্ট ব্যবসায়ী মতচ্ছির আলী, মাহি উদ্দিন আহমদ সেলিম, কয়লা আমদানীকারক গ্র“পের সভাপতি ফালাহ্ উদ্দিন আলী আহমদ, মোঃ নাজমুল হক, শামছুল আলম, মোঃ আতাউর রহমান, মিজানুর রহমান ও কাওছার আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মোঃ সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, মোঃ বশিরুল হক, ব্যবসায়ী আব্দুর রকিব শিকদার, এম এ ওয়াদুদ, মোঃ আজিজুর রহমান সুন্দর, সমীর লাল দেব, তাজুল ইসলাম, মাহবুবুল হাফিজ চৌধুরী মসফিক, কবির দে, আব্দুস সালাম, রাজু চক্রবর্তী, এম এ জামান, জুবায়ের আহমদ, জাহাঙ্গীর কবির, আজিজুল করিম, শামীম খান প্রমুখ।-বিজ্ঞপ্তি


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top