রিপোর্টার্স বিডি ডট কম : মারা গেলেন ব্রিটেনের সবচেয়ে মোটা মানুষটি। শনিবার মাত্র ৩৩ বছর বয়সে ওজনজনিত শারীরিক সমস্যাতেই কার্ল থমসন নামের এই ব্যক্তি মারা যান। মারা যাওয়ার আগে কার্লের ওজন ছিল প্রায় ৪১৩ কেজি।
গত একবছর ধরে কার্ল বাসা থেকে বের হননি। তার ওজন এতো বেড়ে গিয়েছিল যে বাইরে বেরুনো বা হাঁটাচলা করা সম্ভব ছিলনা। এমনকি নিজে নিজে গোসলও করতে পারছিলেন না তিনি। এই এক বছরেই কার্লের ওজন ১৯০ কেজি থেকে বেড়ে ৪১৩ কেজি হয়। ছোটবেলা থেকেই খাবারের সঙ্গে অস্বাভাবিক প্রেম ছিল কার্লের। এমনকি রাতে সবাই ঘুমিয়ে গেলে চুপি চুপি কাবার্ড বা ফ্রিজ খুলে খাবার বের করে খেতেন কার্ল। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রবণতা আরো বেড়ে যায়। ২০১২ সালে ক্যান্সারে মায়ের মৃত্যুর পর খাবারকেই সান্ত্বনা হিসেবে গ্রহণ করেন কার্ল। তার পরিণতি দ্রুত ওজন বাড়তে বাড়তে একসময় গৃহবন্দী হয়ে পড়া। এতোদিন অসমর্থ ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ সরকারি ভাতায় জীবনধারণ করেছেন কার্ল। সপ্তাহে প্রায় ২০০ পাউন্ড তিনি খরচ করতেন শুধু খাবারের পেছনেই। তাকে দেখেশুনে রাখতে এবং গোসল করিয়ে দিতে কাজ করতো এ ধরনের সেবাদানকারী কিছু পরিচারক।এর আগেই কার্লের চিকিৎসক কড়া সতর্কবাণী শুনিয়ে তাকে বলেছিলেন, ওজন না কমালে মৃত্যু অবধারিত। কিন্তু কার্ল সে পরামর্শ শুনতে ব্যর্থ হয়ে মৃত্যুই বরণ করলেন।শনিবার চিকিৎসক কার্লের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে তার ঘরের ঝুল বারান্দা ভেঙে মরদেহ সৎকারের জন্য বের করা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook