রিপোর্টার্স বিডি ডট কম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা পশুরহাটে যানবাহন আটকে অবৈধভাবে চাঁদা আদায় করার অপরাধে ৩ জনের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার ইমামের নেতৃত্বে রনবাঘা পশুর হাটে এই অভিযান পরিচালনা করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলো- নন্দীগ্রাম উপজেলার কুস্তা গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র জাহাঙ্গীর আলম (৪৫), হাটলাল গ্রামের মৃত মহাতব আলীর পুত্র শফিকুল ইসলাম (৩২) ও রনবাঘা গ্রামের মৃত নইমুদ্দিনের পুত্র শুকুর আলী (৪২)।নন্দীগ্রাম থানার সেকেন্ড অফিসার আকিবুল ইসলাম কারাদ- প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook