রিপোর্টার্স বিডি ডট কম : প্রথম টেস্টে ১০ উইকেটে জিতেছিল পাকিস্তান। কিন্তু কলম্বোতে দ্বিতীয় টেস্টে বিপদে তারা। দ্বিতীয় দিন শেষে ১৬৬ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান কুশাল সিলভা ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছে শ্রীলঙ্কা। যদিও ম্যাচের বাকি আরো তিন দিন। সিলভা করেছেন ৮০ রান।আর ম্যাথুস করেন ৭৭ রান। দিন শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৩০৪ রান। এর আগে সফরকারীরা প্রথম ইনিংসে অলআউট হয় ১৩৮ রানে। ১ উইকেটে ৭০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল শ্রীলঙ্কানরা। কুশাল সিলভা অপরাজিত ছিলেন ২১ রান নিয়ে। প্রথম টেস্টের মতো এ ম্যাচেও পাকিস্তানী স্পিনার ইয়াসির শাহ’র ঘূর্ণি বলে সংগ্রাম করতে হয় শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। ৯৫ রানে ৫ উইকেট নিয়েছেন ইয়াসির। ১টি করে উইকেট নেন জুনায়েদ খান, জুলফিকার বাবর ও মোহাম্মদ হাফিজ। এদিকে চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজকে। প্রথম দিন ব্যাটিং করার সময় লঙ্কান পেসার দুশমন্থ চামারার বলে হাতে আঘাত পেয়েছিলেন তিনি। চোট নিয়েই আজ কয়েক ওভার বোলিং করলেও শেষ অব্দি সিরিজ থেকেই ছিটকে পড়েছেন ওয়াহাব রিয়াজ।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : প্রথম ইনিংস, ১৩৮/১০, ওভার ৪২.৫ (হাফিজ ৪২, আজহার ২৬; কুশাল ৫/৪২, প্রসাদ ৩/৪৩, চামিরা ১/৩৩) শ্রীলঙ্কা : প্রথম ইনিংস, ৩০৪/৯, ওভার ১১৮.২ (সিলভা ৮০, ম্যাথুস ৭৭, প্রসাদ ৩৫, সাঙ্গাকারা ৩৪; ইয়াসির ৫/৯৫, হাফিজ ১/১৯)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook