র্টার্স বিডি ডট কম : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেয়া ইফতার অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী যোগ দিয়েছেন। শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিথিদের জন্য সাজানো বিভিন্ন টেবিলে যান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। সুপ্রিম কোর্ট মাজার মসজিদের খতিব আহমেদ হাসান চৌধুরী মোনাজাত পরিচালনা করেন। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সাবেক প্রধান বিচারপতিগণ, সুপ্রিম কোর্টের বিচারকগণ, এটর্নি জেনারেল, সিনিয়র আইনজীবীগণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ অন্যান্যের মধ্যে ইফতার মাহফিলে যোগ দেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook