0

Arrest-medium20150628193729রিপোর্টার্স বিডি ডট কম : রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় র‌্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতিকালে অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।   আটককৃতরা হলেন, মাহফুজ খান ওরফে পথিক ওরফে মনির, মো. জহির খান ওরফে রাব্বী, মো. ইউসুফ ও মো. সুজন সিকদার।   এ সময় তাদের হেফাজত হতে ১টি মাইক্রোবাস, ১টি ওয়াকিটকি সেট, ৩টি চাপাতি ও ছোরা এবং লাঠি ও গামছা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুন্তাসিরুল ইসলাম।   তিনি আটককৃতদের দেয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্যের ভিত্তিতে জানান, গ্রেফতারকৃত আসামিরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় র্যাব, ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই ও ডাকাতি করে থাকে।   তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top