নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য যাতে কোনভাবেই তার কার্যালয়ে প্রবেশ করে দাফতরিক কোন কাজ করতে না পারেন সেজন্যে আন্দোলনরত শিক্ষকরা রীতিমতো সতর্ক পাহারা বসিয়ে দিয়েছেন। এ কারণে ছুটির দিনেও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, তারা প্রয়োজনে উপাচার্যের বাসভবনে বসে দাফতরিক দায়িত্ব পালনের পথও বন্ধ করে দেবেন।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook