রিপোর্টার্স বিডি ডট কম : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ- ৮ ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে. কর্নেল মো. গোলাম মহিউদ্দিন খন্দকার বলেছেন, মাদক একটি সর্বনাশা ব্যাধি। মাদকের ছোবল থেকে জাতিকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শীর্ষ নিউজ এর এই প্রতিবেদকের সাথে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন তিনি।তিনি বলেন, জেলার প্রায় ৯৭ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদকমুক্ত রাখতে প্রত্যেক বিওপি (বর্ডার অবজারভেশন পোষ্ট) ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তাদের সর্বদা সজাগ থাকার জন্য জোর তাগিদ দেয়া হয়েছে।পাশাপাশি ওপারের সীমান্ত রক্ষীদের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে চোরাচালানিদের আইনের আওতায় আনতে সহযোগিতা চাওয়া হয়েছে।এ লক্ষ্যে ধারাবাহিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্যদের সাথে যৌথ টহল অনুষ্ঠিত হচ্ছে। মাদক বিক্রেতা ও সেবী যতই ক্ষমতাসীন হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনতে বিজিবি বদ্ধপরিকর বলেও জানিয়েছেন ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে. কর্নেল মো. গোলাম মহিউদ্দিন খন্দকার। উল্লেখ্য, তাঁর কমান্ডে জেলার বিভিন্ন সীমান্তে মাদক নির্মূলে সাঁড়াশি অভিযান চালিয়ে গত সাড়ে ৫ মাসে প্রায় কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধারসহ মাদক বিক্রেতাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন বিজিবি জোয়ানরা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook