0
kangna 1_71797_0রিপোর্টার্স বিডি ডট কম :  দিন পাল্টে গেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেওয়ায় বাজার এখন তার দখলে। আর সে জন্যই হয়তো তাকে তুলে রাখা তার সিনেমা ‘আই লাভ এনওয়াই’ মুক্তি দেওয়ার তোড়জোড় চালাচ্ছে সিনেমাটির নির্মাতা। কিন্তু বাধ সেধেছেন খোদ কঙ্গনা।
সানি দেওলের বিপরীতে কঙ্গনা অভিনীত ওই সিনেমাটি মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল এর প্রযোজনা সংস্থা টি সিরিজ। কিন্তু কঙ্গনার সাম্প্রতিক সাফল্যের পর টি সিরিজ সিনেমাটি এখন মুক্তি দিতে চাইছে। আর কঙ্গনাকে বিষয়টি না জানানোয় আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।
যে ছবির মুক্তিতে আর আগ্রহী নন কঙ্গনা!
কাঙ্গানার আইনজীবী বলেন, ‘এই সিনেমাটি প্রায় ছয় বছর ধরে তাকে তুলে রেখেছিল টি সিরিজ। তারা এটি মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ তাদের ধারণা ছিল সিনেমাটি ভাল ব্যবসা করতে পারবে না। এখন হঠাৎ করে তাদের সিদ্ধান্তের পরিবর্তন দেখে বোঝাই যাচ্ছে তারা নিজেদের পকেট ভরবার জন্য কঙ্গনার তারকা খ্যাতির সাহায্য নিতে চাচ্ছেন।’অভিযোগপত্রে আরও বলা হয়, ‘আই লাভ এনওয়াই’ সিনেমার জন্য কোনো পারিশ্রমিকও দেয়া হয়নি কাঙ্গানাকে তবে সিনেমা মুক্তির জন্য কোনো অভিনেতার অনুমতি লাগে না- এমনটাই বলছেন টি সিরিজের প্রধান ভুশান কুমার। তার ভাষ্যে, ‘যদি সিনেমাটির মেধাস্বত্বে অংশীদারিত্ব থাকে, শুধুমাত্র তখনই তিনি কোনো কথা বলতে পারেন।’এছাড়া ভুশান কুমার জানান, ‘আই লাভ এনওয়াই’-এর মুক্তি সম্পর্কে কিছুই জানেন না তিনি। কারণ অনেক আগেই সিনেমাটির স্বত্ব, এর পরিবেশক ‘ওয়েভ সিনেমাস’-এর কাছে বিক্রি করে দিয়েছেন তারা।আর কঙ্গনার পারিশ্রমিকের ব্যাপারে ভুশান জানান, ডাবিংয়ের জন্য তাকে ১০ লাখ রুপি দেয়া হয়েছিল, এছাড়া তার বাকী সব পাওনা মিটিয়ে দেয়া হয়েছে।

 


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top