0

19.-riazবিনোদন ডেস্ক:: কথায় বলে প্রেমে পড়লে মানুষের কী জানি হয়! প্রেমিকার কথা মনে পড়লে দিন-রাত সব এক মনে হয় প্রেমিকের কাছে। কতকিছুই না করে একজন মানুষ প্রেমিকার সাথে দেখা করার জন্য তাঁর কোন ইয়াত্তা নেই। চিত্রনায়ক রিয়াজও সেই পথে হাঁটছেন! বন্ধুদের কাছ থেকে না কৌশলে টাকা ধার নিচ্ছেন এবং এক সময় ধারের শোধ দিতে না পেরে এক সময় ঘর থেকেই বেরুনো বন্ধ হয়ে যায়। ওদিকে প্রেমিকার সঙ্গে দেখা না করলেও হচ্ছে না। অগত্যা বাধ্য হয়ে বোরকা পরে বের হন তিনি। আর এ নিয়েই ঘটতে থাকে মজার কিছু শোধ-প্রতিশোধের খেলা। তবে এসব কিছু দেখা যাবে বাস্তবে নয় নাটকের পর্দায়। ‘ফুসমন্তর’ টেলিছবিতে এভাবেই রিয়াজের চরিত্রটি এগোতে থাকে। এ প্রসঙ্গে রিয়াজ বললেন, ‘গল্পটা আমাদের সমাজের অনেকেরই। এ ধরনের ঘটনা আমাদের সমাজে হরহামেশাই ঘটছে। টাকা ধার নিলে কী ধরনের বিড়ম্বনার মধ্যে পড়তে হয় সেটাই এই টেলিছবিতে সুন্দরভাবে দেখানো হয়েছে। আমার কাছে একটু ভিন্নধর্মী মনে হয়েছে। তাই টেলিছবিতে অভিনয় করা। আমি নিশ্চিত, টেলিছবিটি দেখে মানুষ অনেক কিছুই জানতে পারবেন।’ এবারই প্রথম চিত্রনায়ক রিয়াজকে নিয়ে টেলিছবি নির্মাণ করলেন নির্মাতা মাসুদ সেজান। ‘ফুসমন্তর’ টেলিছবিতে অভিনয় নিয়ে রিয়াজের কাজে মুগ্ধ তিনি। টেলিছবির শুটিংয়ের সময় বিষয়টি টের পেয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রিয়াজ ভাই শুধু একজন ভালো অভিনেতা নন, খুব ভালো একজন মানুষ। তাঁর সঙ্গে আগে কাজ করা হয়নি। এবারই প্রথম তাঁকে নিয়ে নাটক বানালাম। তিনি যে এতটা পরিশ্রমী তা হয়তো টেলিছবিটি না বানালে বুঝতাম না। তিনি চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে কাজটি করছেন। অভিনয়ের প্রতি তাঁর সততা আমাকে মুগ্ধ করেছে।’ ‘ফুসমন্তর’- নাটকে রিয়াজ অভিনয় করছেন সুজন নামের এক যুবকের চরিত্রে। টেলিছবিটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। এতে রিয়াজ ছাড়াও অভিনয় করেছেন বাঁধন, মিশু সাব্বির, শামীমা নাজনীন, মিলন ভট্ট, নুর আলম নয়ন, আল-আমিন প্রমুখ। জানা গেছে, আসন্ন ঈদে ‘ফুসমন্তর’ নাটকটি বাংলাভিষনে প্রচারিত হবে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top