0

th (1)রিপোর্টার্স বিডি ডট কম :  সিলেট মহানগরীর নাইওরপুল পয়েন্টে পুলিশ কমিশনার কার্যালয়ের পাশে সৈকত নামক ট্রাফিক পুলিশের এক কনস্টেবলের উপর হামলা চালিয়েছে ৫ থেকে ৬ জন ট্রাক শ্রমিক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে ট্রাফিক পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, একজন পুলিশ সদস্য সারাদিন রোজা রেখে জনগনের সেবায় দায়িত্ব পালন করছিন। হাঠাৎ করে ৫ থেকে ৬ জন শমিক তাঁর ওপর হামলা চালালো তা অতন্ত্য দুঃখ জনক। তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সন্ধ্যার আগে একজন ট্রাক শ্রমিকের সাথে ওই পুলিশ সদস্যের কথাকাটাকাটি হয়। এর কিছু সময় পরই ওই ট্রাফিক পুলিশের ওপর একটি পিকআপ ভ্যানে করে ৫ থেকে ৬ জন শ্রমিক এসে হামলা চালিয়ে পালিয়ে যায়। আমরা তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছি। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট নগরীর সোবহানীঘাট পয়েন্টে থেকে পিকআপ ভ্যান নিয়ে এক চালক কুমারপাড়ায় যাচ্ছিলেন। এ সময় নাইওরপুল পয়েন্টের দিকে পুলিশের ভ্যান নিয়ে এক পুলিশ সদস্য যাচ্ছিলেন। নাইওরপুল পয়েন্টে যাওয়ার পর পুলিশের ভ্যানের সাথে ওই চালকের পিকআপটির ধাক্কা লাগে। এসময় পুলিশ ভ্যানের চালক গাড়ি থেকে নেমে পিকআপ ভ্যানের চালককে চড় মারেন। পরে পিকআপ ভ্যানের চালক পুনরায় সোবহানীঘাট পয়েন্টে গিয়ে অন্যান্য ট্রাক শ্রমিকদের বিষয়টি অবগত করেন। উত্তেজিত হয়ে ট্রাক শ্রমিকরা নাইওরপুল পয়েন্টে এসে সড়ক অবরোধ করে এবং দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল সৈকতের উপর হামলা চালায়। ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top