0

8.-144-we„c„রিপোর্টার্স বিডি ডট কম :    ছাতক উপজেলার জাউয়া বাজারে আওয়ামী লীগের দু’গ্রুপে একই স্থানে একই সময়ে মানববন্ধন কর্মসূচি আহ্বান করায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। শুক্রবার সকাল ৯ টায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান ১৪৪ ধারা জারি করেন।ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ চৌধুরী জানান, ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর গ্রুপ ও স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক গ্রুপ একই জায়গায় একই সময়ে মানববন্ধন কর্মসূচি ডাকায় জাউয়া বাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি আরো জানান, জাউয়াবাজারে সকাল ১০ টা থেকে মাইকিং করা হচ্ছে। সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ ১৪৪ ধারা বলবৎ থাকবে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top