রিপোর্টার্স বিডি ডট কম : রাজনীতিকদের ঐক্যবদ্ধভাবে বসার জন্য আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘কে বড় আর কে ছোট তা বিচার করার সময় নেই। দেশের জনগণকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে একসাথে বসেত হবে। কারণ এই জালেম সরকারের হাত থেকে জনগণকে বাঁচাতে হবে।’ শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধধারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জাতীয় পার্টির ইফতারে মাহফিলে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ। খালেদা জিয়া বলেন, ভোটবিহীন সরকার ক্ষমতায় রয়েছে। তাই জনগণের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই। দেশে বেড়ে চলেছে দুর্নীতি, গুম, খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি। সরকারি দলের লোকেরা লুটপাটে ব্যস্ত। এই সরকারের আমলে একদিকে সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা বাড়ছে, অন্যদিকে বাংলাদেশে দারিদ্রতা বৃদ্ধি পায়েছে। তিনি বলেন, আসুন এই ইফতার মাহফিলে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন এই লেডি হিটলার ও জালেম সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করে। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য টিআইএম ড.ফজলে রাব্বী চৌধুরী, আতিকরি রহমান আতিক, আহসান হাবিব লিংকন, প্রফেসর ড. শহিদুল ইসলাম, এস এম আলম, অ্যাডভোকেট শফিউদ্দিন ভূইয়া, সেলিম মাস্টার, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন, নওয়াব আলী আব্বাস প্রমুখ। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন- বিকল্প ধারার সভাপতি অধ্যাপক ডা. একিউম বদরুদোজ্জা চৌধুরী, নগর গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহবুব উল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার হায়দার আলী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লা মিয়া, মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। এছাড়া ২০ দলের মধ্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, মহাসচিব ড. রিদওয়ান , কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মাদ ইব্রহিম বীর প্রতিক, মহাসচিব আমিনূর রহমান, জামায়াতের জামায়াতের কর্ম পরিষদের সদস্য ডা. রিদওয়ান উল্লাহ শাহিদী, অ্যাডভোকেট মশিউল আলম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মহাসচিব গোলাম মোস্তফা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোতুর্জা, ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook