বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ভাঙ্গার পুল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বালিগাঁওয়ের মধুয়াই এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিনের (হাতকাটা বাহার) সমর্থক উজ্জ্বল মেম্বারের সঙ্গে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় নিজাম হাজারীর সমর্থকরা উজ্জ্বল মেম্বারকে মারপিট করেন। এ ঘটনার পর চেয়ারম্যান বাহার উদ্দিনের সমর্থক ও যুবলীগ নেতা মানিক সিএনজি চালিত অটোরিকশায় ইউনিয়েনের ভাঙ্গার পুল এলাকায় গেলে দুগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় যুবলীগের ওই নেতাকে গুলি করে হত্যা করে বিরোধী গ্রুপ। পরে স্থানীয়রা তাকে প্রথমে ফেনী আধুনিক সদর হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জেলা যুবলীগের আহ্বায়ক শুসেন চন্দ্র শীল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মানিক বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি। তাকে মেরেছে এলাকার চিহ্নিত সন্ত্রসী যুবলীগ নামধারী মিষ্টারসহ তার দলবল।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক তারিক জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook