বাংলাদেশ খেলাফত মজলিসের আমির জামেয়া মাদানিয়া কাজিরবাজারের প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান বলেছেন, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বিশ্বনবী (স) ও পবিত্র হজ্জ সম্পর্কে জঘন্যতম কটুক্তি করে বিশ্বের কোটি কোটি মুসলমানের অন্তরে আঘাত দিয়েছেন। সরকার তাকে দেশে আসার সুযোগ দিয়ে ও লোক দেখানো গ্রেফতার করে ভিআইপি মর্যাদায় হাসপাতালে রেখে ধর্মপ্রাণ জনতার সাথে উপহাস করেছে। সর্বশেষ তাকে ৬টি মামলায় জামিন দেয়ায় প্রমাণিত হয়েছে, এ সরকার নাস্তিক মুর্তাদদের আস্কারা দিচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook