0

18. hasina-modiনিউজ ডেস্ক::
বাংলাদেশ-ভারত, দুই রাষ্ট্র নায়কের ( শেখ হাসিনা, নরেন্দ্র মোদি) বৈঠকে দক্ষিণ এশিয়া তথা বিশ্ব রাজনীতির দ্বার উন্মোচন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, “বিশ্ব রাজনীতির দৃষ্টি এখন আসন্ন এ বৈঠকে”।

শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমীর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সুরঞ্জিত বলেন, এই সরকার ভারতের সাথে দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধাণ করেছে। আশা করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে তিস্তা চুক্তিও সমাধাণ হবে।

তিনি বলেন, প্রতি বছর ৮ লক্ষাদিক বাংলাদেশী ভারতে যায়। যা বিশ্ব ইতিহাসে দুই প্রতিবেশী রাষ্ট্রের জন্য নজির বিহীন। তাই ভারতের ভিসা পদ্ধতি সহজ করার বিষয়েও এই বৈঠকে আলোচনা হবে। একই সাথে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানিতে শুল্ক মুক্ত সুবিধার জন্য দাবি করা হবে বলেও জানান সুরঞ্জিত।
তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এ বিষয় গুলো বাধার সম্মুখীন না হলে দ্রুতই এর বাস্তবায়ন হবে।
সংগঠনের উপদেষ্টা ডা: ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, হুমায়ূন কবির মিজি, মক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।
প্রসঙ্গত, আগামী মাসের প্রথম সপ্তাহে (৬-৭ জুন) বাংলাদেশ সফরে আসবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে দ্বি-পাক্ষিক অনেক বিষয়ে আলোচনা ও চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top