0
৭৫ বছর বয়সে মারা গেছেন কুয়েতের সবচেয়ে ধনী ব্যবসায়ী জসিম আল-খোরাফি। তিনি দীর্ঘ এক দশক দেশটির পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তার পারিবারিক সূত্রের বরাতে শুক্রবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 
দেশটির সংবাদমাধ্যম জানায়, তুরস্কে ব্যক্তিগত সফর থেকে দেশে ফেরার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। 
খোরাফি ১৯৯৯-২০১১ সাল পর্যন্ত কুয়েতের পালার্মেন্টের স্পিকার এবং ১৯৮৫-৮৬ সাল পর্যন্ত দেশটির অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেন। 
খোরাফি ও তার ভাইবোন পিতা মোহাম্মেদ আল-খোরাফির কাছে থেকে উত্তরাধিকার সূত্রে বিপুল ধন-সম্পদের মালিক হন। তাদের পিতা ১৯৫৬ সালে আল-খোরাফি গ্রুপ প্রতিষ্ঠা করেন। 
খোরাফি পরিবারের ব্যবসা মূলত আর্থিক, টেলিযোগাযোগ এবং শিল্প খাত নির্ভর এবং এখন তাদের সম্পদের পরিমাণ হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি বলে ধারণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top