0

Naika20150728144956বিনোদন ডেস্ক : সময় এখন সেলফির। যে যেখানে পারছেন সেখানেই নিজেকে তুলে ধরছেন সেলফিতে। সেসব ছবি আবার শেয়ার করে ছড়িয়েও দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।   সাধারণ মানুষ তো বটেই, সেলফিতে আক্রান্ত টম ক্রুজ, জনি ডেপ, জেনফির লোপেজ, শাকিরা, এমা ওয়াটসন, জাস্টিন বিবার, শাহরুখ খান, সোনাক্ষী সিনহা, হৃত্বিক রোশন, দীপিকা, মাধুরীরর মতো হলিউড-বলিউডের বাঘা বাঘা সব তারকারাও।   আর সেখানে বলিউডরে আরেক তারকা ইলিয়ানা ডি ক্রুজ কি না বললেন তার সেলফি ভালো লাগে না! তার নাকি সেলফি তোলার ধৈর্য নেই। এই বিষয়টিতে রয়েছে অ্যালার্জি।   শুধু কি তাই, এই বরফি তারকা আরো বললেন, ‘স্থান-কাল-পাত্র অবস্থা ভুলে গিয়ে সেলফি তোলার হিড়িক দেখে বিরক্ত লাগে। আসলে এটা খুব খারাপ একটি স্বভাব আমাদের। নতুন কিছু পেলে সেটির দফারফা না করে ছড়তে চাই না।’  ‘বরফি’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘ম্যাঁয় তেরা হিরো’ বা ‘হ্যাপি এন্ডিং’-এর নায়িকা টুইটারে লিখেছেন, ১৫ মিনিট ধরে সেলফি তুলছেন, এমন মানুষও তিনি দেখেছেন। কিন্তু তার এমন ধৈর্য্য নেই। দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা বর্তমানে বলিউডে পায়ের তলার জমি শক্ত করছেন। বর্তমানে ব্যস্ত রয়েছেন নতুন ছবির কাজ নিয়ে


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top