0

Arshad-b20150728172848 (1)রিপোর্টার্স বিডি ডট কম :  জাতিসংঘের গ্লোবাল অফিসিয়াল ডিগনিটি অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এই খবর নিশ্চিত করেছেন।  জানা গেছে, আগামী ৫ থেকে ৭ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সদর দপ্তর থেকে এ পুরস্কারটি জাপা চেয়ারম্যান এরশাদকে প্রদান করা হবে। পুরস্কার প্রদান করবেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন।  বিশ্ব শান্তি, মানবাধিকার, দারিদ্র্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়নে অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়।   সুনীল শুভরায় জানান, পুরস্কার গ্রহণ করতে এরশাদ ২ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top