0
fari_sm_759239694

ফাইল ছবি

 রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক  :  নাব্য সঙ্কট ও ডুবোচরের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে জোয়ারের সময় ফেরি চলাচল করলেও ভাটায় অঘোষিতভাবে বন্ধ রাখা হচ্ছে ফেরি। এতে নৌরুটের উভয়পাশে যানবাহন আটকা পড়ছে।  শুক্রবার(২১ আগস্ট) সকালে পদ্মায় জোয়ার থাকায় শিমুলিয়া ঘাট থেকে ৫টি ফেরি কাওড়াকান্দি ঘাটে পৌঁছেছে।   অথচ বিকেলে ছেড়ে যাওয়া ৪টি ফেরি কাওড়াকান্দি ঘাটে পৌঁছাতে না পেরে মাঝপদ্মার লৌহজং হাজরা চ্যানেলের মুখ থেকে আবার শিমুলিয়া ঘাটে ফিরে এসেছে।  এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. গিয়াসউদ্দিন পাটোয়ারী।   তিনি জানান, সকালে পদ্মায় জোয়ার ছিল। কিন্তু বিকেলে ভাটার কারণে শিমুলিয়া থেকে ছেড়ে যাওয়া ৩ থেকে ৪টি ফেরি গন্তব্যে যেতে না পেরে শিমুলিয়া ঘাটে ফিরে এসেছে। তাই বর্তমানে নৌরুটে ফেরি চলাচল অঘোষিতভাবে বন্ধ রয়েছে। জোয়ারের সময় আবার ফেরি চালু করা হবে।  অন্যদিকে, ফেরি চলাচলে বিপর্যয় দেখা দেওয়ায় মাওয়া-কাওড়াকন্দি নৌরুটের উভয়পাড়ে কয়েকশ’ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে। ফেরি চলাচল অনিশ্চিত হয়ে পড়ায় অনেক যানবাহন ফিরে যাচ্ছে।  মাওয়া নৌ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই ) মো. ইউনুছ বাংলানিউজকে জানান, আটকে পড়া যানবাহন ও যাত্রীদের নিরাপত্তার লক্ষে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top