বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত’র বিপরীতে অভিনয় করাটা যেকোনো নায়িকার জন্যই স্বপ্নের মতো। বলিউড ও তামিল ছবির এই সুপার হিরোর ক্যারিয়ারের ১৫৯তম চলচ্চিত্রের কাজ শুরু হতে যাচ্ছে শিগগির। জানা যায়, এখন পর্যন্ত নাম চূড়ান্ত না হওয়া এই ছবিটিতে রজনীকান্তের বিপরীতে দেখা যেতে পারে বাদলাপুর খ্যাত অভিনেত্রি রাধিকা আপ্তেকে। পরিচালক পিএ রঞ্জিত জানান, এই ছবিতে রজনীকান্তকে দেখা যাবে একজন গ্যাংস্টার চরিত্রে। ছবির কেন্দ্রীয় নায়িকার চরিত্রে রাধিকার কথা ভাবছেন তিনি। উল্লেখ্য, প্রায় এক মাসব্যাপী শুটিং সম্পন্ন করতে আগস্টের প্রথম সপ্তাহেই মালয়েশিয়ায় পাড়ি জমাতে যাচ্ছেন ছবির কলাকুশলীরা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook