0

images_90070বিনোদন ডেস্ক : ভারতের চলচ্চিত্র বিষয়ক সংগঠন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব ইন্ডিয়া প্রথমবারের মতো উৎসব করতে যাচ্ছে। এর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন মোস্তফা সরয়ার ফারুকী। আগামী ৩ আগস্ট এ আয়োজন উদ্বোধন করবেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত। কলকাতার নন্দন-২ প্রেক্ষাগৃহে উৎসবের উদ্বোধনী ছবি নির্বাচিত হয়েছে ফারুকী পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘পিঁপড়াবিদ্যা’। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্রাত্য বসু, বিশেষ অতিথি থাকবেন নন্দন প্রেক্ষাগৃহের প্রধান নির্বাহী কর্মকর্তা যাদব মণ্ডল। এ প্রসঙ্গে ফারুকী জানান, উৎসবে অংশ নিতে ১ বা ২ আগস্ট কলকাতায় যাচ্ছি। ফিরবো ৪ আগস্ট। আমি বুদ্ধদেব দাশগুপ্তর ছবির ভক্ত। তার সঙ্গে একই আয়োজনে অতিথি হিসেবে আমন্ত্রণ পাওয়া আমার জন্য সত্যি ভাললাগার। আমার ছবি দিয়ে ভারতের চলচ্চিত্র সংসদগুলোর মূল সংগঠনের প্রথম উৎসব উদ্বোধন হচ্ছে, এটাও ভাল লাগার ব্যাপার।  প্রথম এফএফএসআই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইরান, মন্টেনেগ্রো, মিয়ানমার, ফিলিপাইন, সার্বিয়া ও সুইডেনের ছবি স্থান পেয়েছে। শুরুতে কলকাতায় হলেও পরে ভারতের ২০টি শহরে এ উৎসব ঘুরবে বলে জানা গেছে।  শীর্ষ নিউজ/সাদেক


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top