রিপোর্টার্স বিডি ডট কম : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে সাধারন সম্পাদক পদে সিলেট বিভাগের সাবেক ছাত্রনেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের পর দ্বিতীয় ব্যক্তি হিসাবে জুড়ী উপজেলার দহপাড়ার সন্তান মেধাবী জাকির হোসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলার ৭টি উপজেলার দলীয় নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। কমলগঞ্জ, শ্রীমঙ্গল, বড়লেখা, জুড়ি উপজেলার চলছে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। বিশেষ করে জাকির হোসেন এর নিজ গ্রাম গোয়ালবাড়ী বাসী মহাখুশি। এলাকাবাসী রাজনীতিতে তৃণমুল পর্যায় থেকে উঠে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জাকির হোসেন প্রশংসায় পঞ্চমুখ। নীরবে ছাত্ররাজনীতি বেড়ে উঠা জাকিরের নাম সিলেট বিভাগে এখন সবার মুখে মুখে। পারিবারিক ও দলীয় সুত্রে জানা গেছে, নব নির্বাচিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী গ্রামের হাফিজ মাওলানা আব্দুল জলিলের পুত্র। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে অষ্টম জাকির হোসেনের লেখাপড়া হাতেখড়ি নয়াবাজার দাখিল মাদ্রাসায়। সেখান থেকে ২০০২ সালে এসএসসি সমমান দাখিল পাশ করে নরসিংদী পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান অনুষদে ভর্তি হন। সেখান থেকে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করে বর্তমানে উক্ত বিষয়ে জাকির এমফিল করছেন। লেখাপড়ার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিলুপ্ত কমিটিতেসহ সাধারন সম্পাদক ছিলেন তিনি। মফস্বলের মতো একটি এলাকার ছেলেকে দলীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কৃতজ্ঞাতা জানিয়েছেন জেলার আওয়ামীলীগ নেতারা। জানা যায়, আশির দশকের শেষ দিকে মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান সুলতান মোহাম্মদ মনসুর সিলেট বিভাগের মধ্যে প্রথম কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন। তার পর ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের শীর্ষ পদে মৌলভীবাজার তথা সিলেট বিভাগের মধ্যে জাকিরই প্রথম সাধারণ সম্পাদক হলেন। এ দুই জনের আগে বা পরে সিলেট বিভাগের ৪টি জেলা থেকে কেউ সভাপতি কিংবা সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারেননি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook